ঘাটাইলে নানা কর্মসুচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সারা দেশের ন্যায় জাকজমক পুর্ন ভাবে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার পালিত হয়।
দিবসটি উপলক্ষে সুর্যোদয়ের সাথে সাথে ৩১বার তপধ্বনি,উপজেলা প্রশাসন,এবং বিভিন্ন সামাজিক সংগঠন,স্কুল কলেজের শিক্ষার্থীদের কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন, করেন।
শহীদদের আতœার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।পরে উপজেলা প্রশাসন আয়োজিত ঘাটাইল জিবিজি সরকারী কলেজ মাঠে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের শারিরীক কসরত ও দেশাত্ববোধক দৃশ্য প্রদর্শন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল চানঁ মিয়া,জিবিজি সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মুক্তিযোদ্ধা শামসুল আলম মনি, সাবেক পৌর মেয়র মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মিয়া ঘাটাইল থানা অফিসার্স ইনচার্জ মোঃ মোকছেদুর রহমান,উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মোঃ বাহাউদ্দিন সরোয়ার রিজভী,কৃষি অফিসার দিলশাদ জাহান ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম, সহ জিবিজি সরকারী কলেজের শিক্ষকবৃন্দ,প্রশাসনের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।






আপনার মতামত লিখুন
Array