মধুপুরে বেসরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
টাঙ্গাইলের মধুপুরে উৎসবমুখর পরিবেশে উপজেলা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে বৃত্তি পরীক্ষা-২০২৫ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় পৌর শহরের রানী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ২৫টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ৭৫০ জন শিক্ষার্থী অংশ নেয়।
দেড়ঘণ্টা ব্যাপী এই পরীক্ষায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন জলছত্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিদ্দিকুর রহমান। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা হল পরিদর্শকের দায়িত্ব পালনের মাধ্যমে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করেন।
পরীক্ষা চলাকালীন হল পরিদর্শন করেন, মধুপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আ. হামিদ, উপজেলা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আফাজ উদ্দিন সুমন ও সাধারণ সম্পাদক মো. নাজমুল হক।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা মধুপুর ইউনিটের সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন এবং উপজেলা প্রেসক্লাবের কার্যকরী সদস্য আব্দুল জলিলসহ শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব তৈরির লক্ষ্যেই প্রতি বছর এই বৃত্তির আয়োজন করা হয়। শান্তিপূর্ণভাবে পরীক্ষা শেষ হওয়ায় শিক্ষক সমিতির পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়েছে।






আপনার মতামত লিখুন
Array