টাঙ্গাইলে ৩৬ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪:০৫ অপরাহ্ণ
টাঙ্গাইলে ৩৬ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার

টাঙ্গাইলের র‌্যাবের অভিযানে পিকআপ যোগে পাচারকালে ৩৬ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারি গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতরা হলো, মোঃ আনোয়ার (৩৮) ও মোঃ ইমরান আলী (২২)। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধায় ঢাকা-যমুনাসেতু মহাসড়কে টাঙ্গাইল শহর বাইপাসের আশেকপুর এলাকায় সিপিসি-৩, র‌্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের আভিযানিক দল এ অভিযান চালায়। শুক্রবার (১৯ ডিসেম্বর)সকালে সিপিসি-৩, র‌্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প হতে দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, সিপিসি-৩, র‌্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের আভিযানিক দল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সন্ধা সাতটায় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-যমুনাসেতু মহাসড়কে টাঙ্গাইল শহর বাইপাসের আশেকপুর এলাকায় সিরাজগঞ্জ অভিমুখী লেনের উপর চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি করাকালে হলুদ রঙের মিনি পিকআপ চেকপোস্ট অতিক্রম করার সময় সিগন্যাল দিলে পিকআপ গাড়িটি থামে। উপস্থিত সাক্ষিদের সম্মুখে পিকআপ হতে মাদক কারবারি মোঃ আনোয়ার (৩৮) ও মোঃ ইমরান আলী (২২) কে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদ করলে মিনি পিকআপে অবৈধ মাদকদ্রব্য গাঁজা থাকার কথা স্বীকার করে।

তাদের দেওয়া তথ্য ও দেখানো মতে মিনি পিকআপে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ৩৬ (ছত্রিশ) কেজি অবৈধ মাদক দ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। এসময় মাদক বহনকৃত পিকআপ এবং ২ টি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত অবৈধ মাদকদ্রব্য গাঁজার বাজার মূল্য আনুমানিক ১০ লাখ ৮০ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইল সদর থানায় মাদককারবারিসহ আলামত হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি tangailnewsbd.comওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।