গোপালপুরে জুনিয়র ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৯:০৪ অপরাহ্ণ
গোপালপুরে জুনিয়র ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

টাঙ্গাইলের গোপালপুরে শহীদ জিয়া আদর্শ ক্লাবের আয়োজনে এবং হেমনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে জুনিয়র ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে খামারপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলাটির উদ্বোধন করেন হেমনগর ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক ও সোনালী লাইফ ইন্স্যুেরন্স টাঙ্গাইল ব্রাঞ্চের ম্যানেজার মীর নাজমুল হক জামিল।

ফাইনালে মুখোমুখি হয় ফুলবাড়ী একাদশ ও পাঁচ তেরিল্লা একাদশ। নির্ধারিত সময়ে খেলাটি অমীমাংসিত থাকায় ট্রাইব্রেকারের মাধ্যমে ফল নির্ধারণ করা হয়। ট্রাইব্রেকারে পাঁচ তেরিল্লা একাদশ ৩-০ গোলে ফুলবাড়ী একাদশকে পরাজিত করে শিরোপা অর্জন করে।

খেলাটি পরিচালনা করেন শহীদ জিয়া আদর্শ ক্লাবের সভাপতি আব্দুর রশিদ। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন মীর নাজমুল হক জামিল, গোলাম রেজা তালুকদার, প্রফেসর হাতেম আলী, জাহাঙ্গীর আলম খান ও মোহাম্মদ নুরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদটি dailyprogotiralo.comওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।