মধুপুরে মোটরসাইকেল ছিনতাইকারীকে ছেড়ে দেওয়ায় সংবাদ সম্মেলন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, ৯:৩৮ পূর্বাহ্ণ
মধুপুরে মোটরসাইকেল ছিনতাইকারীকে ছেড়ে দেওয়ায় সংবাদ সম্মেলন

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় থানায় অভিযোগের পর মোটরসাইকেলসহ ছিনতাইকারী ধরার পর ছেড়ে দিয়েছে মধুপুর থানা পুলিশ। এ অভিযোগে টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন কালিহাতী উপজেলার দ্বিমূখা গ্রামের আব্দুল খালেকের ছেলে আশিক।
শনিবার (২০ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, গত (১৪ ডিসেম্বর) মধুপুর উপজেলার গোপদ গ্রামের আব্দুর রশিদের পুত্র আলামিন হোসেন বাবুর বিরুদ্ধে সাইবার ক্রাইমে টাঙ্গাইল পুলিশ সুপার বরাবর অভিযোগ দায়ের করেন।
গত (১৯ ডিসেম্বর) মধুপুরে সংবাদ সংগ্রহের কাজে গেলে উক্ত অভিযোগের জের ধরে আমার মোটরসাইকেল বেশ কিছু অজ্ঞাত লোক নিয়ে আনুমানিক বিকেল ৪টার দিকে মধুপুর থানার গোপদ এতিমখানার কাছে বিজয় ইট ভাটার সামনে থেকে ছিনতাই করে নিয়ে যায়। উক্ত বিষয়ে মধুপুর থানায় সন্ধ্যায় ছিনতাইয়ের অভিযোগ দায়ের করা হয়।
এমন অভিযোগের ভিত্তিতে মধুপুর থানা পুলিশ আসামীসহ মোটরসাইকেল উদ্ধার করে মধুপুর থানায় নিয়ে আসে।
মধুপুর থানার (এসআই) আরিফুল মোবাইলে কল দিয়ে আমাকে জানান, মোটরসাইকেল আসামীসহ উদ্ধার হয়েছে। কিন্তু পরদিন শনিবার (২০ ডিসেম্বর) সকালে তিনি জানতে পারেন আসামী মিথ্যা, ভিত্তিহীন কোন দালিলিক প্রমাণ ছাড়াই তার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছে। যার ফলে মধুপুর থানা পুলিশ আসামী ছেড়ে দিয়েছে।
এই বিষয়ে আমি টাঙ্গাইল পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করছি। অভিযুক্ত ছিনতাইকারীকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি।

সংবাদটি tangailnewsbd.comওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।