টাঙ্গাইল জেলা পুলিশের আয়োজনে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ৮:৩৬ পূর্বাহ্ণ
টাঙ্গাইল জেলা পুলিশের আয়োজনে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

টাঙ্গাইল জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে জেলা পুলিশের সকল পর্যায়ের অফিসার ও ফোর্সের সমন্বয়ে ডিসেম্বর-২০২৫ খ্রি. মাসের কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
কল্যাণ সভায় সভাপতিত্ব করেন জনাব মুহম্মদ শামসুল আলম সরকার, পুলিশ সুপার, টাঙ্গাইল মহোদয়। সভার শুরুতে জেলা পুলিশ, টাঙ্গাইল-এর পক্ষ থেকে পুলিশ সুপার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।সভায় জেলার সকল পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ সাধনের লক্ষ্যে বিগত মাসে প্রাপ্ত আবেদনসমূহের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। ডিসেম্বর-২০২৫ খ্রি. মাসের কল্যাণ সভায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত অফিসার, অফিসার ইনচার্জগণ ও অন্যান্য পুলিশ সদস্যদের সুবিধা-অসুবিধার কথা মনোযোগ সহকারে শোনা হয়।
এ সময় পুলিশ সদস্যদের বিদ্যমান সমস্যা ও প্রয়োজনীয়তা নিয়ে গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয় এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় ও বাস্তবসম্মত দিকনির্দেশনা প্রদান করেন জনাব মুহম্মদ শামসুল আলম সরকার, পুলিশ সুপার, টাঙ্গাইল মহোদয়। এ সময় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের অফিসার ও ফোর্স সদস্যদের মনোবল বৃদ্ধি, কর্মক্ষেত্রে উৎসাহ প্রদান এবং কাজের গতি ত্বরান্বিত করার লক্ষ্যে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ জেলায় কর্মরত বিভিন্ন ইউনিটের নির্বাচিত অফিসার ও ফোর্স সদস্যদের পুরস্কৃত করেন পুলিশ সুপার, টাঙ্গাইল।
এছাড়াও তিনি জেলা পুলিশের সকল পুলিশ সদস্যকে স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সরকারি মালামাল ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কোনো কার্যকলাপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ অফিসার ও সদস্যদের পেশাদারিত্ব, সততা ও নৈতিকতার সঙ্গে কর্তব্য পালনসহ হেলমেট ও লাইসেন্স ছাড়া মোটরসাইকেল না চালানোর নির্দেশনা প্রদান করেন।
তিনি আরও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠু, নিরপেক্ষ ও সুশৃঙ্খলভাবে পালনের লক্ষ্যে সকলকে প্রয়োজনীয় ও যথাযথ দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি বলেন, নির্বাচন ও গণভোটে বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ নিরপেক্ষতা, স্বচ্ছতা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করবে।
এ সময় টাঙ্গাইল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ জেলা পুলিশের সকল ইউনিটের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি tangaildarpan.comওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।