সখীপুরে বেপরোয়া গতিতে প্রাণ গেল তিন শিক্ষার্থীর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ৮:১০ পূর্বাহ্ণ
সখীপুরে বেপরোয়া গতিতে প্রাণ গেল তিন শিক্ষার্থীর

‎টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালমেঘায় মোটরসাইকেলের রেস করতে গিয়ে সংঘর্ষে আবির (১৬), লিখন (১৫), সাব্বির (১৫) নামের তিন শিক্ষার্থী নিহত হয়েছে। গুরুতর আহত মাজিদুল (১৯) ও সুজন (১৬ ) নামের দুই শিক্ষার্থীকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

‎সোমবার বিকেল পাঁচটায় উপজেলার বহুরিয়া ইউনিয়নের বেলতলী এলাকায় দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। ‎স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় দুই মোটরসাইকেলের পাঁচজনকে উদ্ধার করে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আবির নামের এক শিক্ষার্থীকে মৃত ঘোষণা করে। গুরুতর আহত অন্য চারজনকে মুমুর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে লিখন ও সাব্বির নামের আরো দুই শিক্ষার্থীরা মৃত্যু হয়।

সংবাদটি khabarbangla24.comওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।