নির্ধারিত সময়েই নির্বাচন হবে: সার্জিও গোরকে প্রধান উপদেষ্টা
ধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস আবার নিশ্চিত করেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি নির্ধারিত সময়েই দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, ‘দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। স্বৈরাচারী আমলে তাদের এ অধিকার কেড়ে নেওয়া হয়েছিল।’
সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে এক টেলিফোন আলাপে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।
আলাপে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও শুল্ক সংক্রান্ত আলোচনা, আসন্ন সাধারণ নির্বাচন, দেশের গণতান্ত্রিক রূপান্তর এবং তরুণ রাজনৈতিক কর্মী শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়েও আলোচনা হয়।
ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকারী সার্জিও গোর সাম্প্রতিক শুল্ক আলোচনায় নেতৃত্ব দেওয়ার জন্য মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানান। আলোচনার ফলে বাংলাদেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের পারস্পরিক শুল্ক ২০ শতাংশে নামিয়ে আনা সম্ভব হয়েছে।
প্রধান উপদেষ্টা দূতকে জানান, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সমর্থকরা নির্বাচন ব্যাহত করতে প্রচুর অর্থ ব্যয় করছে এবং তাদের পলাতক নেতা সহিংসতা উস্কে দিচ্ছেন। তবে অন্তর্বর্তী সরকার যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত বলে জানান তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, ‘নির্বাচনের বাকি আর প্রায় ৫০ দিন বাকি। আমরা একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করতে চাই। এটি যেন স্মরণীয় হয়, সে জন্যই আমরা কাজ করছি।’






আপনার মতামত লিখুন
Array