বাসাইল প্রেসক্লাবে আবারও সভাপতি কাশেম, সম্পাদক বিজয়

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ৮:৪৪ পূর্বাহ্ণ
বাসাইল প্রেসক্লাবে আবারও সভাপতি কাশেম, সম্পাদক বিজয়

টাঙ্গাইলের বাসাইল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে আবারও সভাপতি পদে আবুল কাশেম মিয়া এবং সাধারণ সম্পাদক পদে এনায়েত করিম বিজয় নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) টাঙ্গাইল শহরের নূর জাহান হোটেলে দ্বি-বার্ষিক নির্বাচনটি অনুষ্ঠিত হয়।
কমিটিতে সহ-সভাপতি পদে মাহমুদুল হাসান ও রাশেদা সুলতানা রুবি, যুগ্ম সম্পাদক পদে আহমেদ রাসেল ও সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে শাহানাজ খানম রেখা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে তাহের রাজা খান, ক্রীড়া সম্পাদক পদে জিয়ারত হোসেন জুয়েল, প্রচার ও দপ্তর সম্পাদক পদে আরিফুল ইসলাম নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী পরিষদের সদস্যরা হলেন এম শহীদুল ইসলাম, খাইরুল ইসলাম তালহা, সাইদুল ইসলাম দিপু, মো. শরীফুজ্জামান ও কামরুল ইসলাম।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নির্বাচন কমিশনারের দাঁয়িত্ব পালন করেন বাসাইল প্রেসক্লাবের উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য আশিকুর রহমান পলাশ ও সম্মানিত সদস্য রেজওয়ান শরীফ। এসময় নির্বাচিতদের নাম ঘোষণা করেন বাসাইল প্রেসক্লাবের উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য আশিকুর রহমান পলাশ।

সংবাদটি khabarbangla24.comওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।