টাঙ্গাইল-৩ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ৪:৪০ অপরাহ্ণ
টাঙ্গাইল-৩ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ঘাটাইল উপজেলা নিয়ে গঠিত টাঙ্গাইল-৩ আসন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের নির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক নাসির।

আজ রবিবার দুপুরে তিনি ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সাঈদের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।

এসময় বিএনপির স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর ওবায়দুল হক নাসির বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে কাজ করছে। তিনি ঘাটাইলবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, আসন্ন নির্বাচনে ঘাটাইল উপজেলায় বিএনপির প্রার্থিতা নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।