টাঙ্গাইল সাংবাদিক ঐক্য ফেডারেশনের বনভোজন অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৩:০৯ অপরাহ্ণ
টাঙ্গাইল সাংবাদিক ঐক্য ফেডারেশনের বনভোজন অনুষ্ঠিত

সাংবাদিক ঐক্য ফেডারেশন, টাঙ্গাইলের উদ্যোগে বনভোজন ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার দিনব্যাপী টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শালবনে অবস্থিত চুনিয়া কটেজ, মধুপুর ন্যাশনাল পার্কে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সাংবাদিক ইউনিয়ন টাঙ্গাইল শাখার সভাপতি ও দৈনিক দিনকাল পত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি শামসাদুল আখতার শামীম, সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশ পত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি মহব্বত হোসেন, টাঙ্গাইল প্রিন্ট মিডিয়া এসোসিয়েশনের সভাপতি দৈনিক যায়যায়দিন পত্রিকার স্টাফ রিপোর্টার মু. জোবায়েদ মল্লিক বুলবুল সাধারণ সম্পাদক ও দৈনিক কালবেলার টাঙ্গাইল আবু জোবায়ের উজ্জ্বল, টেলিভিশন ফোরাম উত্তরের সভাপতি দৈনিক সংবাদ পত্রিকার মধুপুর প্রতিনিধি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক ও দৈনিক প্রতিদিনের সংবাদের ভুয়াপুর প্রতিনিধি গোলাম মোস্তফা ও ভুয়াপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন পত্রিকার ভুয়াপুর প্রতিনিধি মো. কামাল হোসেন বক্তব্য রাখেন এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।

বক্তারা বলেন, পেশাদার সাংবাদিকতার মান উন্নয়ন, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বনভোজন ও পরিচিতি অনুষ্ঠানে টাঙ্গাইল জেলার প্রিন্ট মিডিয়া এসোসিয়েশন, সাংবাদিক ইউনিয়ন ও টেলিভিশন ফোরাম উত্তরের সদস্যরা অংশগ্রহণ করেন। আনন্দঘন পরিবেশে পরিচিতি পর্ব, আলোচনা সভা ও মধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা এমন আয়োজন নিয়মিত করার দাবি জানান এবং সাংবাদিক ঐক্য ফেডারেশনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।