টাঙ্গাইলে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসানের জানাজা সম্পন্ন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৪:৫২ অপরাহ্ণ
টাঙ্গাইলে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসানের জানাজা সম্পন্ন

টাঙ্গাইল: সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী, সাবেক এমপি, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এবং ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসানের জানাজা সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বাদ জোহর টাঙ্গাইল পৌর শহরেরর বিন্দুবাসিনী বালক স্কুল মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে।

এ সয়ম বিএনপির নেতা-কর্মী ছাড়াও কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, জামায়াতের সেক্রেটারি আহসান হাবিবসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তার জানাজা নামাজে অংশ নেয়।

নামাজ শেষ নিজ বাস ভবন সন্তোষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। বুধবার (৩১ ডিসেম্বর) গুলশানের নিজ বাসভবনে বিকেল সাড়ে তিন টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এই প্রবিণ নেতা ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান ছিলেন একা ধারে সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, শিক্ষানুরাগী এবং টাঙ্গাইলের উন্নয়নের রূপকার।

তাকে বলা হয় আধুনিক টাঙ্গাইলের স্থপতি, ঢাকার সৌন্দর্য বিনির্মাণের কারিগর এবং জনগণের অকৃত্রিম বন্ধু। অসাধারণ মেধা, নেতৃত্বগুণ ও দেশপ্রেম দিয়ে তিনি টাঙ্গাইল তথা দেশের গর্ব হয়ে উঠে ছিলেন।

১৯৩৬ সালের ১ মার্চ টাঙ্গাইল সদর উপজেলার মাকোরকোল গ্রামে তিনি এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তবে তার পূর্ব পুরুষদের মূল নিবাস ছিল দেলদুয়ার উপজেলার মুশুরিয়া গ্রামে।

পরে তার দাদা জয়েন উদ্দিন শিকদার ব্রিটিশ জাহাজে চাকরি করতেন এবং চাকরিজীবন শেষে প্রাপ্ত জমির সুবাদে মাকোরকোলে বসতি স্থাপন করেন। সেখানেই তাদের পরিবার স্থায়ী ভাবে গড়ে ওঠে।

তার বাবা আসিম উদ্দিন ছিলেন এলাকায় অত্যন্ত সম্মানিত ব্যক্তি। শিক্ষা জীবনে মাহমুদুল হাসান ১৯৫৬ সালে বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করেন।

১৯৫৯ সালের ১৩ জুন তিনি পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন প্রাপ্ত হয়ে ইঞ্জিনিয়ারিং কোরে যোগদান করেন। কর্ম জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন এবং ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধে কাশ্মীরের আখনুর সেক্টরে সক্রিয় ভূমিকা রাখেন।

নিউজজি/নাসি