নাগরপুরে বিশেষায়িত স্বাস্থ্যসেবা পেল টাঙ্গাইলের প্রায় ২ হাজার দরিদ্র মানুষ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৫:৫৮ অপরাহ্ণ
নাগরপুরে বিশেষায়িত স্বাস্থ্যসেবা পেল টাঙ্গাইলের প্রায় ২ হাজার দরিদ্র মানুষ

প্রায় দুই হাজার সুবিধা বঞ্চিত রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান, পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ সরবরাহ করেছে স্বেচ্ছাসেবী স্বাস্থ্যসেবা প্রদানকারী মরহুম ছমির উদ্দিন মিয়া কল্যাণ সংস্থা।

চিকিৎসাসেবা বঞ্চিত প্রত্যন্ত গ্রামের মানুষের জন্য ব্যতিক্রমধর্মী এ আয়োজনটি ৬ বছর ধরে করে আসছে এ সংস্থা। এরই ধারাবাহিকতায় ৬তম বছরে এসে শুক্রবার (২ জানুয়ারি) টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের বীর সলিল গ্রামে মরহুম ছমির উদ্দিন মিয়া কল্যাণ সংস্থার আয়োজনে এ ফ্রী মেডিকেল ক্যাম্প করা হয়।

এ সময় ১৪ জন বিশেষজ্ঞ ডাক্তারা রোগীদের পরীক্ষা নির্ণয় করে ফ্রী ঔষধ দেওয়া হয়।

চিকিৎসা নিতে আসা রোগীরা বলেন, ডাক্তার বাড়ির ডাক্তারদের এই চিকিৎসা সেবা পেয়ে অনেক উপকৃত হলাম।