টাঙ্গাইলে গণসংহতিসহ ২৮ প্রার্থীর মনোনয়ন বাতিল

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৭:৩৭ অপরাহ্ণ
টাঙ্গাইলে গণসংহতিসহ ২৮ প্রার্থীর মনোনয়ন বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল জেলার সংসদীয় আটটি আসনে মোট ৬৫ জন প্রার্থীর মধ্যে ২৮ জনের মনোনয়ন পত্র বাতিল হয়েছে।

গতকাল শুক্রবার ও শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ২৮ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করেন।

মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শরীফা হক।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মাদ তাজুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে টাঙ্গাইল-১ আসনে ৩ জন, টাঙ্গাইল-২ আসনে ১ জন, টাঙ্গাইল-৩ আসনে ২ জন, টাঙ্গাইল-৪ আসনে ৩ জন, টাঙ্গাইল-৫ আসনে ৫ জন, টাঙ্গাইল-৬ আসনে ৫ জন, টাঙ্গাইল-৭ আসনে ৩ জন, টাঙ্গাইল-৮ আসনে ৬ জন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।

ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী সেই নেতাকে শোকজ
ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী সেই নেতাকে শোকজ
বিস্তারিত পড়ুন
জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে তথ্যের গড়মিল থাকা সহ নানা কারণে নিম্নলিখিত প্রার্থীদের মনোনয়ন বাতিল করা হয়েছে—

টাঙ্গাইল-১ (ধনবাড়ী ও মধুপুর): স্বতন্ত্র প্রার্থী মোন্তাজ আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. হারুন অর রশীদ, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী।

টাঙ্গাইল-২ (ভুয়াপুর ও গোপালপুর): ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ মনোয়ার হোসেন সাগর।

টাঙ্গাইল-৩ (ঘাটাইল): স্বতন্ত্র প্রার্থী আইনিন নাহার ও মো. শাহজাহান মিয়া।

টাঙ্গাইল-৪ (কালিহাতী): ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আলী আমজাদ হোসেন, স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল হালিম মিয়া, মোঃ শাহ আলম তালুকদার।

টাঙ্গাইল-৫ (সদর): ইসলামী আন্দোলন বাংলাদেশের খন্দকার জাকির হোসেন, গণসংহতি আন্দোলনের ফাতেমা আক্তার বিথী, বাংলাদেশ সুপ্রিম পার্টির হাসরত খান ভাসানী, খেলাফত মজলিসের হাসানাত আল আমিন, স্বতন্ত্র প্রার্থী মো. সানোয়ার হোসেন।

বৈধ প্রার্থী: বিএনপির মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু, জামায়েত ইসলামীর প্রার্থী আহসান হাবীব, বিএনপির বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) এডভোকেট ফরহাদ ইকবাল, জাতীয় পার্টির মোজাম্মেল হকসহ ৬ জন।

টাঙ্গাইল-৬ (নাগরপুর ও দেলদুয়ার): স্বতন্ত্র প্রার্থী জুয়েল সরকার, রিপন মিয়া, শরিফুল ইসলাম, সাইফুর রহমান, জাতীয় পার্টির মোঃ মামুনুর রহিম।

বৈধ প্রার্থী: বিএনপির মনোনীত প্রার্থী রবিউল আউয়াল লাভলু, জামায়েত ইসলামীর এ কে এম আব্দুল হামিদ, গণঅধিকার পরিষদের মোহাম্মদ কবির হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আখি নূর মিয়াসহ ৭ জন।

টাঙ্গাইল-৭ (মির্জাপুর): ইসলামী আন্দোলন বাংলাদেশের এটিএম রেজাল্ট করীম আল রাজি, স্বতন্ত্র প্রার্থী ফিরোজ হায়দার খান, খেলাফত মজলিসের মো. আবু তাহের।

কিশোরগঞ্জে ৩টি আসনে ১০ জনের প্রার্থিতা বাতিল
কিশোরগঞ্জে ৩টি আসনে ১০ জনের প্রার্থিতা বাতিল
বিস্তারিত পড়ুন
বৈধ প্রার্থী: বিএনপির আবুল কালাম সিদ্দিকী, জামায়েত ইসলামীর আব্দুল্লাহ ইবনে আবুল হোসেন, বাংলাদেশ রিপাবলিকান পার্টির মোঃ তোফাজ্জল হোসেন।

টাঙ্গাইল-৮ (বাসাইল ও সখিপুর): বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আওয়াল মাহমুদ, স্বতন্ত্র প্রার্থী আবুল ফজল মাহমুদুল হক, এস এম হাবিবুর রহমান, হাবিবুর রহমান কামাল, আমজনতা দলের মো. আলমগীর হোসেন, খেলাফত মজলিসের মো. শহিদুল ইসলাম।

বৈধ প্রার্থী: বিএনপির অ্যাডভোকেট আহমেদ আযম খান, স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর, জাতীয় পার্টির মোহাম্মদ নাজমুল হাসান, জামায়েত ইসলামীর মো. শফিকুল ইসলাম খান।

জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, জেলার সংসদীয় আটটি আসনের মোট ৬৫ জন প্রার্থীর মনোনয়ন বাছাই করা হয়েছে। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে তথ্যের গড়মিল ও নানা কারণে ২৮ জনের মনোনয়ন বাতিল হয়েছে।