ঘাটাইলে ভোট কেন্দ্র পরিদর্শন করলেন সহকারী রিটার্নিং কর্মকর্তা
অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৬:২৩ অপরাহ্ণ
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দর গ্রহণের জন্য ৯টি ভোট কেন্দ্র পরিদর্শন করলেন সহকারী রিটার্নিং কর্মকর্তা, ইউএনও মো. আবু সাঈদ ও উপজেলা নির্বাচন অফিসার এ, এম, শামসুজ্জামান।
সোমবার (৫ জানুয়ারি) বিকাল ৩টায় উপজেলার মাকড়াই সরকারী প্রাথমিক বিদ্যালয়, শহরগোপিনপুর ফাজিল মাদ্রাসাসহ ধলাপাড়া ইউনিয়নের মোট ৯টি ভোট কেন্দ্র পরিদর্শন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. আবু সাঈদ জানান, আমরা ভোট কেন্দ্র পরিদর্শন করতেছি যাতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে। প্রত্যেক ভোট কেন্দ্রগুলোতে আইপি ক্যামেরার আওতায় আনা হবে। উপজেলার সকল ভোটকেন্দ্র পরিদর্শন চলমান থাকবে।








আপনার মতামত লিখুন
Array