ঘাটাইলে বাস চাপায় মোটর সাইকেল আরোহী নিহত
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পৌর এলাকার ঢাকা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের বিদ্যুত অফিস সংলগ্ন গোপালপুর দ্রতগামী বাস চাপায় আবু সায়েম মন্ডল(৪৩)নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।
তিনি যশোর জেলার কোতয়ালী থানার গাবিলা গ্রামের সাপিয়ার মন্ডলের ছেলে।রোববার(৪জানুয়ারী) বিকাল৫টা৩০মিনিটে এ দুর্ঘটানা ঘটে।চালক পলাতক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায় সায়েম মন্ডল আতœীয়কে নিয়ে ঘাটাইল থেকে মোটর সাইকেল যোগে পার্শ্ববর্তী উপজেলা কালিহাতী যাওয়ার পথে পৌর এলাকার বিদ্যুত অফিসের সামনে ব্যাটিরী চালিত অটোরিক্স্রাকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে ঢাকা ময়মনসিংহ আঞ্চলিক মহা সড়কে ছিটকে পড়ে যায়।টাঙ্গাইল থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো-ব ১৪-৭৭১৬ বিসমিল্লাহ পরিবহন দ্রতগামী গোপালপুর অভিমুখে যাওয়ার সময় তাকে চাপা দেয়।ঘটনা স্থলে তার মৃত্যু হয়।পুলিশ গাড়ি আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে ঘাটাইল থানা অফিসার্স ইনচার্জ(ওসি) মোঃ মোকছেদুর রহমান মুঠোফোনে জানান লাশ থানায় নিয়ে এসেছি মামলার প্রক্রিয়া চলছে।বাস আটক করে থানা আনা হয়েছে।








আপনার মতামত লিখুন
Array