মাদকের বিরুদ্ধে ঘাটাইলের ওসির জিরো টলারেন্স
অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৬:৩৪ অপরাহ্ণ
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বিভিন্ন প্রিন্টও ইলেট্রোনিক্স মিডিয়ার কর্মরত সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় মাদক,যানজট,কাগজ পত্রবিহীন মোটর সাইকেল বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় থানা হল রুমে অফিসার্স ইনচার্জ(ওসি)মোকছেদুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন (ইন্সপেক্টর তদন্ত) প্রভাস কুমার বসু,সেকেন্ড অফিসার মোঃ দেলোয়ার হোসেন।
মতবিনিময় সভায় ওসি মোকছেদুর সাংবাদিকদের জানান যানজট নিরসনে তারা বেশ কিছু পদক্ষেপ নিয়েছে, ইতিমধ্যে কাগজ পত্রবিহীন মোটর বাইকের উপর অভিযান চলছে,আর মাদকের সাথে জড়িত কোন ব্যক্তিকে ছাড় দেওয়া হবে এ বিষয়ে জিরো টলারেন্স। অনুষ্ঠানে অন্যান্য প্রিন্ট ও ইলেট্রোটনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলো।








আপনার মতামত লিখুন
Array