সেতু এনজিও -এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মির্জা সাহাদত হোসেনের দাফন সম্পন্ন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ণ
সেতু এনজিও -এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মির্জা সাহাদত হোসেনের দাফন সম্পন্ন

সেতু এনজিও -এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মির্জা সাহাদত হোসেনের দাফন সম্পন্ন করা হয়েছে। রবিবার ১১ জানুয়ারি সকাল ১০টায় বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ১ম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজা নামাজে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামান শাহীন, সেতু’র সভাপতি ও টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাডভোকেট জাফর আহমেদ, বর্তমান সভাপতি এ্যাডভোকেট আতাউর রহমান আজাদ, সাধারণ সম্পাদক কাজী জাকিরুল মওলাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেয়। পরে দেলদুয়ার উপজেলার সেহড়াতৈল গ্রামে বাদ জোহর ২য় জানাজা নামাজ শেষে তাঁর নিজ গ্রাম সেহড়াতৈল তাঁর মায়ের কবরের পাশেই তাকে সমাহিত করা হয়।

উল্লেখ্য মির্জা সাহাদত হোসেন (৬৭) গত ০৯ জানুয়ারি ২০২৬ শুক্রবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। তিনি মরহুম সামেজ উদ্দিন ও মরহুমা সুফিয়া খানমের ৩য় সন্তান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১পুত্র ও ১কন্যাসহ বহুগুনগাহী রেখে গেছেন।

সংবাদটি tangailshomachar.comওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।