দেলদুয়ারে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) টাঙ্গাইল ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার এলাসিন ইউনিয়নের মোমিননগর বাজারে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী রবিউল আওয়াল লাভলু।
টাঙ্গাইল ফাউন্ডেশনের সভাপতি এডভোকেট সরোয়ার কায়সার রাহাতের সভাপতিত্বে ও এলাসিন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন, দেলদুয়ার উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আজাদ মিয়া, বিএনপি নেতা ব্যরিস্টার গোলাম নবী, আলমগীর হোসেন।
নাগরপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফারুক হোসেন, দেলদুয়ার উপজেলা যুবদলের আহবায়ক অপু তালুকদার শিপলু, উপজেলা ছাত্রদলের আহবায়ক সোহানুর রহমান সোহেল প্রমূখ। বক্তব্য শেষে দোয়া পরিচালনা করেন দেলদুয়ার উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল আলিম মিয়া।






আপনার মতামত লিখুন
Array