টাঙ্গাইলে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলার প্রধান আসামি সম্রাট গ্রেফতার
টাঙ্গাইল সদর থানায় দায়ের হওয়া ধর্ষণচেষ্টা মামলার এজাহারনামীয় প্রধান আসামি মোঃ সম্রাট (২৮)–কে গ্রেফতার করেছে র্যাব। সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের নেতৃত্বে এবং সিপিসি-২, র্যাব-০৪, সাভার, ঢাকা ক্যাম্পের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিমের মা তার ৫ বছর বয়সী শিশুকন্যাকে নিয়ে টাঙ্গাইল সদর থানাধীন পশ্চিম আকুর টাকুরপাড়া হাউজিং মাঠ এলাকায় ভাড়া বাসায় বসবাস করে বিভিন্ন বাসাবাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। অভিযুক্ত মোঃ সম্রাট একই এলাকায় বাদীর পাশের কক্ষে ভাড়া থাকতেন।
ঘটনার দিন গত ০৬ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ বিকাল আনুমানিক ৫টার দিকে শিশুটি ভাড়া বাসার গোসলখানায় গোসল করতে গেলে অভিযুক্ত সম্রাট সেখানে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ০৭ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ টাঙ্গাইল সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(৪)(খ) ধারায় মামলা দায়ের করেন। মামলাটি নং-০৬(১০)২৫।
মামলা দায়েরের পর তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে র্যাব আসামিকে গ্রেফতারে তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় গত ১৫ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল আনুমানিক ৫টা ৫৫ মিনিটে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন দামসোনা ইউনিয়নের পুলিশ ফাঁড়ি রোডের এজিস গেটের সামনে অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করা হয়।






আপনার মতামত লিখুন
Array