দেলদুযারে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় আবু সাইদ (৬৫) নামের এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ জানুয়ারি) সকালে দেলদুয়ার উপজেলা সদরের উত্তর পাড়ায় নিজ বাড়ীর পাশে একটি গাছে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। আবু সাইদ উপজেলার সদর ইউনিয়নের দেলদুয়ার উত্তর পাড়া গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে।
জানা গেছে, সম্প্রতি আবু সাইদ মানসিক সমস্যায় ভোগছিলেন। মাঝ রাতে আবু সাইদকে বাড়ীতে না পেয়ে পরিবারের লোকজনের সন্দেহ হলে তাকে খুঁজতে থাকে। পরে ভোরের দিকে বাড়ীর পাশের একটি গাছে ঝুলন্ত অবস্থায় আবু সাইদকে খুঁজে পায় পরিবারের লোকজন।
পরে খবর দিলে দেলদুয়ার পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) শাখাওয়াত হোসেন বলেন, পরিবারের লোকজন খবর দিলে ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করা হয়। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শনিবার (১৭ জানুয়ারি) সকালে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।






আপনার মতামত লিখুন
Array