টাঙ্গাইলে জামায়াতসহ ৯ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার
টাঙ্গাইলের আটটি সংসদীয় আসনে জামায়াতসহ ৯ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। মঙ্গলবার প্রত্যাহারের শেষ দিন জেলা রিটার্নিং কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। এর মাধ্যমে টাঙ্গাইলে সংসদ সদস্য প্রার্থীর সংখ্যা দাঁড়াল ৪৭ জনে।
মনোনয়নপত্র প্রত্যাহারকারীরা হলেন— টাঙ্গাইল-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী শাকিল উজ্জামান, টাঙ্গাইল-৩ আসনে জামায়াতের প্রার্থী হোসনী মোবারক, টাঙ্গাইল-৫ আসনে খেলাফত মজলিসের প্রার্থী হাসানাত আল আমীন। টাঙ্গাইল-৬ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী কবীর হোসেন, স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান, শরীফুল ইসলাম।
এছাড়া টাঙ্গাইল-৭ আসনে খেলাফত মজলিসের প্রার্থী আবু তাহের, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী এটিএম রেজাউল করিম আলরাজী ও টাঙ্গাইল-৮ আসনে খেলাফত মজলিসের প্রার্থী শহীদুল ইসলাম মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, আগামী সংসদ নির্বাচনে টাঙ্গাইলের ৫৬ প্রার্থীর মধ্যে ৯ প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।






আপনার মতামত লিখুন
Array