কালিহাতীতে গৃহবধূকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার
টাঙ্গাইলের কালিহাতীতে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে রাজু আহম্মেদকে (৩০) আটক করেছে পুলিশ।
সোমবার (১৯ জানুয়ারি) রাতে উপজেলার সিলিমপুর চাটিপাড়া এলাকা থেকে রাজুকে গ্রেপ্তার করা হয়। ধর্ষক রাজু আহমেদ ওই গ্রামের মজনু মিয়া ছেলে।
এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে কালিহাতী থানায় মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা যায়, গত ৭ জানুয়ারি রাতে রাজু একই এলাকার গৃহবধূকে (২৬) মোবাইল ফোনে ডেকে একটি পরিত্যক্ত রাইচ মিলে নিয়ে ধর্ষণ করে। এসময় ওই নারীর আপত্তিকর ছবি ও ভিডিও মোবাইল ফোনে ধারণ করে। ধর্ষণের পরে রাতে ওই নারীকে বাগুটিয়া ব্রিজের কাছে রেখে চলে যায়। পরে অটোরিকশা চালক উদ্ধার করে তাকে বাড়িতে পৌঁছে দেন।
এরপর থেকে রাজু আহম্মেদ ধারণকৃত ছবি ও ভিডিও দেখিয়ে কাউকে না জানানোর জন্য ভিকটিমকে ভয়ভীতি-হুমকি দিতে থাকেন। একপর্যায়ে বিষয়টি জানা জানি হয়ে যায়। এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌফিক আজম বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।
ওই নারীকে মেডিক্যাল পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।






আপনার মতামত লিখুন
Array