মারা গেলেন টাঙ্গাইল-৩ এর জমিয়তের প্রার্থী মুফতি নাসির উদ্দিন
বিদ্যুৎ দুর্ঘটনায় টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি নাসির উদ্দিন সাহেব ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতের দিকে একটি আকস্মিক বিদ্যুৎ দুর্ঘটনার শিকার হন তিনি। পরে তাকে উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেন। তাঁর ইন্তেকালে পরিবার, অনুসারী ও আলেম সমাজে নেমে এসেছে গভীর শোক।
মুফতি নাসির উদ্দিন সাহেব পেশায় একজন শিক্ষক ছিলেন। তিনি টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার কাকরাজান ইউনিয়নের সন্তান। দ্বীনি শিক্ষায় সুদক্ষ এই আলেম একাধারে একজন মুহাদ্দিস ও বিজ্ঞ ইসলামী চিন্তাবিদ হিসেবে পরিচিত ছিলেন। শিক্ষাদান ও দাওয়াহ কার্যক্রমে তাঁর অবদান এলাকাজুড়ে প্রশংসিত ছিল।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৩ আসনে জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী হিসেবে তিনি মনোনীত হয়েছিলেন তিনি। তাঁর আকস্মিক মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনেও শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে, জমিয়তে উলামায়ে ইসলামসহ বিভিন্ন ইসলামী সংগঠন, আলেম সমাজ ও শুভানুধ্যায়ীরা তাঁর রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।






আপনার মতামত লিখুন
Array