ভোটের পরে আপনি ভোট গুনে বাড়ি যাবেন: অতিরিক্ত বিভাগীয় কমিশনার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৭:১৯ অপরাহ্ণ
ভোটের পরে আপনি ভোট গুনে বাড়ি যাবেন: অতিরিক্ত বিভাগীয় কমিশনার

ঢাকা বিভাগের অতিরিক্ত কমিশনার (সার্বিক) মো. আজমুল হক বলেছেন, ভোটের পরে আপনি ভোট গুনে বাড়ি যাবেন, আপনার সন্তান যেন আপনাকে প্রশ্ন করতে না পারে।

বৃহস্পতিবার সকাল ১০টায় টাঙ্গাইলের মির্জাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমরা কোনো পক্ষ না, আমরা নিরপেক্ষ। এবার রাষ্ট্র চাচ্ছে ভোটটা ভালো হবে। ভালো করার জন্য যা যা করা দরকার তাই করতে হবে। আমরা চাই সবাই মিলে-মিশে ভালো থাকি। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন সুন্দর ভাবে করার জন্য সবাইকে কাজ করার আহ্বান জানান।

মতবিনিময় সভায় মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুরাইয়া ইয়াসমিনের সভাপতিত্বে বক্তৃতা করেন, সহকারী কমিশনার তারেক আজিজ, মির্জাপুর সেনাক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন সৈয়দ মাসুদুর রহমান, থানার ওসি আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. ফরিদুল ইসলাম, প্রাণি সম্পদ অফিসার শুভাশিষ কর্মকার, কৃষি অফিসার মাহমুদা খাতুনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, ইমাম, সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

ইএইচ