মধুপুরে তালা প্রতীকের প্রার্থীর গণসংযোগ
অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৬:৫৭ অপরাহ্ণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের স্বতন্ত্র প্রার্থী ও তালা প্রতীকের প্রার্থী বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লে. কর্নেল আসাদুল ইসলাম আজাদ গণসংযোগ করেছেন।
গতকাল (২২ জানুয়ারি) সন্ধ্যায় তিনি মধুপুর পৌর শহরের বিভিন্ন মার্কেট, ফুটপাতের দোকানদার ও ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং তালা প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ সময় তিনি মধুপুর ও ধনবাড়ী উপজেলার সার্বিক উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতি দেন।
আসাদুল ইসলাম আজাদ জানান, জনগনের উন্নয়নে তিনি নির্বাচনে এসেছেন। তালা প্রতীক নিয়ে লড়ছেন। তিনি প্রশাসনসহ নির্বাচন কমিশনের কাছে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করেন।
গণসংযোগে তার কর্মী-সমর্থকরাও উপস্থিত ছিলেন।






আপনার মতামত লিখুন
Array