মধুপুরে ভোট গ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষন কর্মশালা
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) মধুপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।
নির্বাচনী প্রশিক্ষন ইনস্টিউট ঢাকা এ প্রশিক্ষন কর্মশালার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শরীফা হক।
তিনি সর্বোচ্চ নিষ্ঠা ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করতে ভোট গ্রহণ কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।
মধুপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ জুবায়ের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, জেলা সিনিয়র নির্বাচন অফিসার মোহাম্মদ তাজুল ইসলাম।
পরে জেলা প্রাশসক উপজেলায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন এবং সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে নির্বাচনী দায়িত্ব পালন করতে সকলের প্রতি আহ্বান জানান।
এছাড়াও জেলা প্রাশসক বেশ কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেন ও নির্বাচন কার্যক্রমকে আরো স্বচ্ছ ও নিরাপদ করতে দ্রুততম সময়ের মধ্যে সকল ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্হাপনের নির্দেশ দেন ।






আপনার মতামত লিখুন
Array