ঘাটাইলে সংসদ নির্বাচনে বিজয়ের লক্ষ্যে জামায়াতের কর্মী সম্মেলন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১২:০৭ অপরাহ্ণ
ঘাটাইলে সংসদ নির্বাচনে বিজয়ের লক্ষ্যে জামায়াতের কর্মী সম্মেলন

টাঙ্গাইলের ঘাটাইলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের লক্ষ্যে শুক্রবার (২৩ জানুয়ারী) সকালে উপজেলা অডিটরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ঘাটাইল উপজেলা জামায়াতের আমীর মোঃ রাসেল মিয়ার সভাপতিত্বে এ কর্মী সম্মেলন বক্তব্য রাখেন, ১০ দলীয় জোট মনোনীত এনসিপি প্রার্থী সাইফুল্লাহ হায়দার,জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মোঃ হোসনী মোবারক বাবুল, এনসিপির জেলা সদস্য সচিব মাসুদুর রহমান রাসেল, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ হুমায়ুন কবির, উপজেরা সহকারী সেক্রেটারি রকিবুল ইসলামসহ এনসিপি-জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।