মধুপুরে বাসের ধাক্কায় অজ্ঞাত আহত ব্যক্তির টাঙ্গাইল হাসপাতালে মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৭:৪৬ অপরাহ্ণ
মধুপুরে বাসের ধাক্কায় অজ্ঞাত আহত ব্যক্তির টাঙ্গাইল হাসপাতালে মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরের কাইতকাই এলাকায় সুজনের মোড় লাভলুর সমিলের সামনে শুক্রবার রাত সাড়ে আটটার দিকে অজ্ঞাত এক ব্যক্তি, যার বয়স আনুমানিক ৬০ বছর, তাকে অজ্ঞাতনামা একটি বাস ধাক্কা দিলে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। নিহতের লাশটি বর্তমানে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে বলে মধুপুর থানা সূত্রে জানা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মধুপুর থানার উপপরিদর্শক আরিফুল ইসলাম।

সংবাদটি amarsangbad.comওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।