গোপালপুরে নারী কর্মী লাঞ্ছিতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণাকালে টাঙ্গাইল-০২ (গোপালপুর–ভূঞাপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর এক নারী কর্মীকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।
এ ঘটনার প্রতিবাদে সোমবার (২৬ জানুয়ারি) গোপালপুর উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি গোপালপুর দারুল উলুম কামিল মাদরাসার গেট থেকে শুরু হয়ে বাসস্ট্যান্ড মোড় প্রদক্ষিণ করে থানা চত্বরে এসে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মাওলানা মো. হুমায়ুন কবীর অভিযোগের সঙ্গে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। তিনি বলেন, নারী কর্মীদের ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনা গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশের পরিপন্থী।
তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।






আপনার মতামত লিখুন
Array