‘সরকার গঠন করলে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত হবে’
অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৫:৫৬ অপরাহ্ণ
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘সরকার গঠন করলে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত হবে।’
শনিবার (৩১ জানুয়ারি) বিকালে সিরাজগঞ্জে বিসিক শিল্প পার্কে নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।
বিএনপি চেয়ারম্যান বলেন, ‘ক্ষমতায় গেলে সিরাজগঞ্জে তাঁতপণ্য রপ্তানির উদ্যোগ নেওয়া হবে।’
এর আগে বিকাল ৩টায় তিনি মঞ্চে উঠলে নেতা-কর্মী-সমর্থকরা করতালি দিয়ে তাকে স্বাগত জানায়। তারেক রহমান তার স্ত্রী জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে মঞ্চে উঠে হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।
এদিন বগুড়া থেকে সড়কপথে সিরাজগঞ্জে আসেন বিএনপি চেয়ারম্যান। তারেক রহমানকে দেখতে সকাল থেকে সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলা এবং পাবনা থেকে হাজার হাজার নেতা-কর্মী এই নির্বাচনী সমাবেশে যোগ দেন। বেলা ১২টার মধ্যে সমাবেশস্থল এবং তার পাশপাশের সড়ক কানায় কানায় ভরে যায়।






আপনার মতামত লিখুন
Array