রেমিট্যান্সে ফের রেকর্ড, জানুয়ারিতে এলো ৩ দশমিক ১৭ বিলিয়ন ডলার
অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:১৩ অপরাহ্ণ
আবারও রেকর্ড পরিমাণ প্রবাসী আয় এলো দেশে। জানুয়ারির ৩১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৩১৭ কোটি বা ৩ দশমিক ১৭ বিলিয়ন ডলার। একক মাস হিসাবে এটি দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স। এর আগে ২০২৫ সালের মার্চে সর্বোচ্চ ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলার প্রবাসী আয় আসে দেশে৷ আর সবশেষ গেল ডিসেম্বরে রেমিট্যান্সের পরিমাণ ছিল ৩ দশমিক ২২ বিলিয়ন ডলার।
রোববার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে।
সদ্য সমাপ্ত জানুয়ারি মাসে যে রেমিট্যান্স এসেছে তা গত বছরের একই সময়ের তুলনায় ৪৫ শতাংশ বেশি। ২০২৫ সালের জানুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিল ২ দশমিক ১৮ বিলিয়ন ডলার।






আপনার মতামত লিখুন
Array