মির্জাপুরে ভোট গ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষন কর্মশালা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৫৮ অপরাহ্ণ
মির্জাপুরে ভোট গ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষন কর্মশালা

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর দায়িত্বপ্রাপ্ত ভোট গ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) মির্জাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়। নির্বাচনী প্রশিক্ষন ইনস্টিউট ঢাকা এ প্রশিক্ষন কর্মশালার আয়োজন করে। প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শরীফা হক।
তিনি সর্বোচ্চ নিষ্ঠা ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করতে ভোট গ্রহণ কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সুরাইয়া ইয়াসমিনের সভাপতিত্বে প্রশিক্ষন কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, জেলা সিনিয়র নির্বাচন অফিসার মোহাম্মদ তাজুল ইসলাম।
পরে জেলা প্রাশসক উপজেলায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন এবং সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে নির্বাচনী দায়িত্ব পালন করতে সকলের প্রতি আহ্বান জানান। এছাড়াও জেলা প্রাশসক বেশ কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেন ও নির্বাচন কার্যক্রমকে আরো স্বচ্ছ ও নিরাপদ করতে দ্রুততম সময়ের মধ্যে সকল ভোট কেন্দ্রে আইপি ক্যামেরা স্হাপনের নির্দেশ দেন ।

সংবাদটি bahannonews.comওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।