কালিহাতীর রামপুরে লতিফ সিদ্দিকীর পথসভা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:১৫ অপরাহ্ণ
কালিহাতীর রামপুরে লতিফ সিদ্দিকীর পথসভা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রামপুর পুরাতন বাজারে টাঙ্গাইল-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকীর পথসভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় মোশারফ হোসেন তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকী।

সভায় বক্তব্য দেন কালিহাতী বিআরডিপির সাবেক চেয়ারম্যান আফাজ উদ্দিন, আবুল হোসেন ও মোহাম্মদ আলী প্রমুখ।

বক্তারা স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকীর হাঁস প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।

সংবাদটি amarsangbad.comওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।