বাসাইলের মাঠ কাঁপাল বঙ্গবীরের পথসভা, রাসেলের নির্বাচনী প্রচারণায় গণজোয়ার
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের বাসাইল উপজেলায় স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেলের আয়োজিত পথসভায় অংশ নিয়ে ব্যাপক সাড়া ফেলেছেন রাজনীতিবিদ বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম। ৫ জানুয়ারি-২০২৬ খ্রিঃ বাসাইল উপজেলার কাউলজানি এলাকায় অনুষ্ঠিত এ পথসভায় বঙ্গবীর কাদের সিদ্দিকীর উপস্থিতিতে নেতা-কর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। পথসভায় তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেলের পক্ষে ভোট ও সমর্থন কামনা করেন। বক্তব্যে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন,দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে শক্তিশালী করতে যোগ্য ও সৎ নেতৃত্ব প্রয়োজন। তিনি জনগণকে সচেতনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান এবং এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করতে সক্ষম প্রার্থীকে নির্বাচিত করার ওপর গুরুত্বারোপ করেন। পথসভায় আরও উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন,টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাধারণ সম্পাদক শেখ মোঃ হাবিব,সখীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী শহিদুল ইসলাম,বাসাইল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অ্যাডভোকেট বজলুর রহমান,কৃষক শ্রমিক জনতা লীগের বাসাইল উপজেলা সভাপতি ও বাসাইল পৌরসভার সাবেক মেয়র রাহাত হাসান টিপু সহ স্বতন্ত্র প্রার্থীর স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা।
পথসভা শেষে বঙ্গবীর কাদের সিদ্দিকী কুলিয়া বাজার এলাকাতেও সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। এ সময় তিনি নির্বাচনে জনগণকে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেলকে হরিণ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে,পথসভায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে জাতীয় সংসদ নির্বাচনে এলাকায় রাজনৈতিক উত্তাপ ও প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিচ্ছে।








আপনার মতামত লিখুন
Array