টাঙ্গাইলে স্বতন্ত্র প্রার্থীর দুই কর্মীকে জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৫১ অপরাহ্ণ
টাঙ্গাইলে স্বতন্ত্র প্রার্থীর দুই কর্মীকে জরিমানা

টাঙ্গাইল-৮ (বাসাইল ও সখীপুর উপজেলা) আসনে আচরণবিধি লঙ্ঘণ করে নির্বাচনি প্রচার করায় স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেলের দুই কর্মীকে ১০ হাজার জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে এক্সিকিউট ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম তাদেরকে অর্থদণ্ড দেন।
এক্সিকিউট ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জানিয়েছেন, সখীপুরের কালিয়া ইউনিয়নের কচুয়া এলাকায় আচরণবিধি লঙ্ঘণ করে নির্বাচনি প্রচার করায় দুই কর্মীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

সংবাদটি risingbd.comওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।