সখীপুরে সহকারী প্রিসাইডিং অফিসার প্রত্যাহার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৫০ অপরাহ্ণ
সখীপুরে সহকারী প্রিসাইডিং অফিসার প্রত্যাহার

টাঙ্গাইলের সখীপুরে ভোটারের আঙ্গুলে অমোচনীয় কালি দেওয়া ও টিপসই নেওয়ার সময় অসতর্কভাবে ধানের শীষের প্রতীকে পাশে কালি লেগে যাওয়ার অভিযোগে রুস্তম আলী নামের এক প্রিসাইডিং অফিসারকে প্রত্যাহার করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সখীপুরের বিএল চাষী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
সখীপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল রনী জানান, বিএল চাষী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সহকারী প্রিসাইডিং অফিসার রুস্তম আলী এক ভোটারের আঙ্গুলে অমোচনীয় কালি দেয়া ও টিপসই নিতে যান। এ সময় অসতর্কভাবে ধানের শীষের প্রতীকের পাশে ও ব্যালটের মুড়িতে কালির দাগ লেগে যায়।
এ নিয়ে স্থানীয়রা দাবি তোলার সঙ্গে সঙ্গে তাকে প্রত্যাহার করা হয়েছে। পরে সেখানে অন্য জনকে দায়িত্ব দেয়া হয়েছে।

সংবাদটি jugantor.comওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।