টাঙ্গাইল-৬ আসনে পাঁচ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১৬ অপরাহ্ণ
টাঙ্গাইল-৬ আসনে পাঁচ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বিএনপি ও জামায়াতসহ মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে পাঁচজন প্রার্থী তাদের জামানত হারিয়েছেন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৮ হাজার ৭৬ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ২ লাখ ৮৩ হাজার ৪৭১ জন। বাতিল হয়েছে ৫ হাজার ৭২৫টি ভোট।

মোট বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৭৭ হাজার ৭৪৬। প্রদত্ত ভোটের হার ৬০ দশমিক ৫৬ শতাংশ। নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মো. রবিউল আওয়াল লাভলু (ধানের শীষ) ১ লাখ ৫০ হাজার ৯৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এ কে এম আব্দুল হামিদ (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৯১ হাজার ৯১৪ ভোট।

এ আসনের বাকি পাঁচ প্রার্থীই জামানত হারিয়েছেন। জামানত হারানো প্রার্থীরা হলেন—জাতীয় পার্টি (জেপি)-এর তারেক শামস খান (বাইসাইকেল), ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মো. আখিনুর মিয়া (হাতপাখা), জাতীয় পার্টি-এর মোহাম্মদ মামুনুর রহিম (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী মো. জুয়েল সরকার (হরিণ) এবং মুহাম্মদ আশরাফুল ইসলাম (মোরগ)।