দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:০৯ অপরাহ্ণ
দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু

বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। কাল (বৃহস্পতিবার) থেকে রোজা শুরু হচ্ছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভায় এ তথ্য জানিয়েছে।

জাতীয় চাঁদ দেখা কমিটির এই গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্ব করছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

সভায় আরও উপস্থিত ছিলেন- ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানসহ কমিটির অন্যান্য সদস্য ও বিশিষ্ট আলেমরা।

সংবাদটি starnews.com.bdওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।