ঘাটাইলে ট্রাক-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই বছরের শিশুর, আহত ৪

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ণ
ঘাটাইলে ট্রাক-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই বছরের শিশুর, আহত ৪

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কালিদাসপাড়া এলাকায় ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই বছর বয়সী শিশু আয়মান সাদিক নিহত হয়েছে। প্রাইভেটকারে থাকা আরও চারজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় এ ঘটানা ঘটে।
নিহত ও আহতরা সবাই একই পরিবারের সদস্য। তারা লালমনিরহাট জেলার বাসিন্দা এবং ময়মনসিংহে কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। আহতদের মধ্যে রয়েছেন রিপন, হাজেরা বেগম, আলেয়া এবং প্রাইভেটকারচালক মানিক মিয়া। চালকের বাড়ি গাইবান্ধা এলাকায়।
স্থানীয়রা দ্রুত আহতদের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করান। কর্তব্যরত চিকিৎসক আয়মান সাদিককে মৃত ঘোষণা করেন। অন্য চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

সংবাদটি rupalibangladesh.comওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।