ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল
অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ণ
অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে সাধারণ মানুষের ঢল নেমেছে। এদিন ভাষা আন্দোলনের শহীদদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে হাজির হয়েছেন সর্বস্তরের মানুষ।
কেন্দ্রীয় শহীদ মিনারে শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে সাধারণ মানুষের আনাগোনা।
এর আগে প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন প্রথম শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। রাত ১২টা ৮ মিনিটে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় মন্ত্রিসভার সদস্যরা তার সঙ্গে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর পর বিএনপি ও জিয়া পরিবারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।








আপনার মতামত লিখুন
Array