মধুপুরে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ, সহযোগিতা কামনা

জুয়েল রানা, মধুপুর প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০৩ অপরাহ্ণ
মধুপুরে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ, সহযোগিতা কামনা

টাঙ্গাইলের মধুপুর উপজেলার ৪নং কুড়াগাছা ইউনিয়নের বাসিন্দা সুজন চন্দ্র বর্মন স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ধর্মান্তরের পর তার নতুন নাম রাখা হয়েছে মোঃ আব্দুর রহমান।

তার পিতা মৃত দীনেশ চন্দ্র বর্মন ও মাতা সুরবালা। পূর্বে তিনি হিন্দু ধর্মাবলম্বী ছিলেন এবং কৃষিকাজের সঙ্গে যুক্ত আছেন। তিনি জানান, ইসলাম ধর্মের আদর্শ, আচার-আচরণ ও আখিরাতের প্রতি বিশ্বাসে অনুপ্রাণিত হয়ে তিনি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেন। স্থানীয় মসজিদের ইমামের নিকট কালিমা তাইয়্যেবা পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণ করেন।

হলফনামায় তিনি উল্লেখ করেন, কোনো প্রকার জবরদস্তি, ভয়ভীতি বা প্রলোভন ছাড়া সম্পূর্ণ স্বজ্ঞানে ও স্বেচ্ছায় তিনি ধর্ম পরিবর্তন করেছেন এবং ভবিষ্যতেও ইসলাম ধর্মে অটল থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন।
নতুন জীবন শুরু করতে তিনি সমাজের সর্বস্তরের মানুষের দোয়া ও আর্থিক সহযোগিতা কামনা করেছেন। ধর্মীয় শিক্ষা গ্রহণ, জীবিকা নির্বাহ ও বসবাসের জন্য সহায়তা পেলে কৃতজ্ঞ থাকবেন বলে জানান।
ডোনেশন পাঠানোর মাধ্যম: বিকাশ (পারসোনাল): 01729966793, নগদ (পারসোনাল): 01995208935, স্থানীয় সচেতন মহল সকলকে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন।