ঘাটাইলে দোকানে মুল্য তালিকা না থাকায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৩৯ অপরাহ্ণ
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার হামিদুর বাজারে দোকানে জিনিসপত্রের মুল্য তালিকা না থাকায় জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদুর রহমান। সোমবার বিকাল ৪টা ১৫মিনিটে এ অভিযান পরিচালনা করেন।
প্রেস রিলিজ থেকে জানা যায় উপজেলার হামিদপুর বাজারে বিভিন্ন দোকানে মুল্য তালিকা না থাকা ও মালামালের ক্রয়ের রশিদ সংরক্ষণ না করে ব্যবসা করে আসছে। বিষয়টি উপজেলা প্রশাসন জানার পর বিভিন্ন দোকান তদারকি ঘটনার সত্য পান। পরে দুজন কে তিন হাজার টাকা জরিমানা করেন।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদুর রহমান জানান পবিত্র রমজান কে সামনে রেখে যদি কোন ব্যবসায়ী নির্ধারিত মুল্যর চেয়ে বেশী দামে জিনিস পত্র বিক্রি করে তাহলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।








আপনার মতামত লিখুন
Array