দেশের তিন বিভাগে বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:২১ পূর্বাহ্ণ
দেশের তিন বিভাগে বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস

ফাগুন মাসের প্রায় মাঝামাঝি চলে এসেছে। সকালে মৃদু বাতাসের সঙ্গে থাকে শীতের হালকা আবেশ। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পারদ চড়ে গরমের। এমতাবস্থায় আজকের আবহাওয়া কেমন হবে, তা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সবশেষ আবহাওয়ার পূর্বাভাসে মিলেছে, স্বস্তির বৃষ্টির খবর। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এদিকে সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

অন্যদিকে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, এসব অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলেও জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।

সংবাদটি starnews.com.bdওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।