অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত ইকরা আত্মহত্যা করেছেন
ছোট পর্দার অভিনেতা জাহের আলভী–র স্ত্রী আফরা ইবনাত ইকরা মারা গেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএস–এ নিজ বাসায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
ঘটনার সময় শুটিংয়ের কাজে নেপালে অবস্থান করছিলেন জাহের আলভী। সেখান থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি স্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেন।
পোস্টে তিনি জানান, দুপুরে বাসায় তার স্ত্রী মারা গেছেন। আকস্মিক এ ঘটনায় তিনি গভীরভাবে ভেঙে পড়েছেন এবং মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় রয়েছেন বলেও উল্লেখ করেন।
তিনি আরও লেখেন, এ দুঃসময়ে সবাইকে ধৈর্য ধরার অনুরোধ জানাচ্ছেন এবং বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর আহ্বান জানিয়েছেন। পরিবারের জন্য দোয়া চেয়ে দ্রুত দেশে ফেরার চেষ্টা করছেন বলেও জানান তিনি।
উল্লেখ্য, ভালোবেসে ২০১০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন জাহের আলভী ও আফরা ইবনাত ইকরা। তাদের সংসারে একটি সন্তান রয়েছে।








আপনার মতামত লিখুন
Array