কলকাতায় মারা যাওয়া টাঙ্গাইলের সাবেক এমপির লাশ দেশে ফিরেছে
ভারতের কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের লাশ দেশে আনা হয়েছে।
রোববার (১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে বেনাপোল চেকপোস্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে তার লাশ দেশে আসে। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে পরিবারের সদস্যরা লাশ গ্রহণ করেছেন।
২৭ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে কোলকাতায় একটি বেসরকারি হাসপাতালে মারা যান।
বেনাপোল ইমিগ্রেশন ওসি সাখাওয়াত হোসেন জানান, ট্রাভেল পারমিটের মাধ্যমে কলকাতায় মারা যাওয়া বাংলাদেশের সাবেক একজন এমপির লাশ বেনাপোল দিয়ে দেশে ফিরেছে। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তার লাশ আত্নীয় স্বজন নিয়ে গেছেন।
জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অবৈধ পথে ভারতে পালিয়ে যান সাবেক এমপি জোয়াহেরুল ইসলাম। গত সপ্তাহে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে কলকাতার দমদম এলাকার ফিনিক্স মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। এক সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে তিনি মারা যায়।
চিকিৎসকদরে মতে, তার মাল্টি অর্গান ফেইলিওরের কারণে মৃত্যু হয়।
জোয়াহেরুলের মৃত্যুর সময় হাসপাতালে তার স্ত্রী ও মেয়ে ছিলেন। স্ত্রী মেডিকেল ভিসায় কলকাতায় অবস্থান করছিলেন। এরপর তার অসুস্থার খবর পেয়ে মেয়ে জাকিয়া ইসলাম কলকাতায় যান।
জোয়াহেরুল ইসলাম টাঙ্গাইল -৮ (বাসাইল-সখিপুর) আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছিলেন। এর আগে তিনি করটিয়া সরকাররি সা’দত কলেজের দুই বার ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন।








আপনার মতামত লিখুন
Array