চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন খামেনির স্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৮:৫১ অপরাহ্ণ
ইরানের সর্বোচ্চ নেতাআয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী মনসুরেহ খোজাস্তেহ বাঘেরজাদেহ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় আহত হওয়ার দুই দিন পর তিনি মৃত্যুবরণ করেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
প্রতিবেদনে বলা হয়, একই হামলায় তার স্বামী, ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনি নিহত হন। তেহরানে তাদের বাসভবনে চালানো ওই হামলার পর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছিল মনসুরেহকে।
সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, দুই দিন চিকিৎসাধীন থাকার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মনসুরেহ খোজাস্তেহ বাঘেরজাদেহ ১৯৬৫ সালে খামেনির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের সংসারে চার ছেলে ও দুই মেয়ে রয়েছে।
ইরানে খামেনির দীর্ঘ শাসনামলে তিনি সবসময় পর্দার আড়ালে ছিলেন। রাষ্ট্র পরিচালনায় কোনো আনুষ্ঠানিক দায়িত্ব নেননি এবং সচরাচর জনসম্মুখে আসতেন না।








আপনার মতামত লিখুন
Array