ইসরায়েলের হয়ে ইরানে হামলা করেছে যুক্তরাষ্ট্র: আরাগচি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইসরায়েলের পক্ষ হয়ে তার দেশে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে এমন দাবি করেন আরাগচি। খবর আল জাজিরার।
পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী লেখেন, আমরা সবাই যা জানি তা স্বীকার করে নিয়েছেন মি. রুবিও (মার্কো রুবিও), ইসরায়েলের পক্ষে যুদ্ধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র। কখনই তথাকথিত ইরানি ‘হুমকি’ ছিল না।
তিনি আরও লেখেন, মার্কিন ও ইরানি—উভয়পক্ষের রক্তপাতের দায় তাই ‘ইসরায়েল ফার্স্টারদের’ ওপর বর্তায়। মার্কিন জনগণ এর চেয়ে ভালো কিছু পাওয়ার যোগ্য এবং তাদের উচিত নিজেদের দেশ পুনরুদ্ধার করা।
এর আগে রুবিও সাংবাদিকদের জানান, যুক্তরাষ্ট্র জানত ইসরায়েল ইরানে হামলা করতে যাচ্ছে এবং তার দেশ এতে যুক্ত হয়েছিল কারণ ওয়াশিংটন মনে করেছিল তেহরান ওই অঞ্চলে মার্কিন ঘাঁটি ও সম্পদের বিরুদ্ধে পাল্টা হামলা চালাবে।








আপনার মতামত লিখুন
Array