হরমুজ প্রণালী বন্ধ, পারস্য উপসাগরে প্রায় ২০০ তেলের ট্যাংকার আটকা
অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৯:২৩ অপরাহ্ণ
হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে নিজেদের দখলে রাখার দাবি জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। ফলে পারস্য উপসাগরে আন্তর্জাতিক প্রায় ২০০টি তেলের ট্যাংকার আটকে রয়েছে বলে সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে।
জানা গেছে, আটকে থাকা এসব ট্যাংকারের মালিকরা অপেক্ষা করছেন- এই পথ দিয়ে চলাচল করা নিরাপদ কি-না তা দেখার জন্য। বুধবার (৪ মার্চ) বিবিসি ফার্সির এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
হরমুজ প্রণালীতে প্রায় ৬০টি সুপারট্যাংকার আটকে আছে। যার পরিমাণ বৈশ্বিক বহরের প্রায় ৮ শতাংশ। এর ফলে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৮০ ডলারের ওপরে নিয়ে গেছে।








আপনার মতামত লিখুন
Array