ঘাটাইলে স্বাধীনতা দিবস ও গণহত্যা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সাঈদ।
প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদুর ইসলাম, কৃষি কর্মকর্তা দিলশাদ জাহান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বাহাউদ্দীন সারোয়ার রিজভী, উপজেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ফজলুর রহমান এবং ঘাটাইল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এন.এম.এন শাহনেওয়াজ।
এছাড়া উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, মুকুল একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার তাহাজ্জদ হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা, বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন।






আপনার মতামত লিখুন
Array